মানবতার মায়াজালে পাঠশালা, শীতার্ত-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
"হৃদয়ের বন্ধনে বাঁধিবো সকলকে"
নিজস্ব প্রতিবেদক:: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না?" অবশ্যই পারে। সহানুভূতির হাত রয়েছে বিধায় মানুষ আজও একটু বাঁচার স্বপ্ন দেখে, আজও একটুকরো হাসিতে বিভোর হয়।
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতায় বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে; মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমানের সাহায্য-সহযোগিতা প্রায়শই লোক দেখানো, স্বজনপ্রীতির মধ্যেই সীমাবদ্ধ। কাতারে দাঁড়িয়ে ফটোসেশনের আবদ্ধতায় কখনও প্রাণ হারায় নিরীহ জনতা। তারপরও কিছু কার্যক্রমে আমাদের চোখ আটকে যায়। ভালো লাগায় অন্তঃস্থল থেকে দোয়ায় হৃদয় জুড়ায়।
এক রাতে হঠাৎ চোখ আঁটকে গেলো ঢাকা গাবতলীর আশেপাশের এলাকাগুলোতে। কয়েকজন উদ্যমী যুবক-যুবতী মধ্যরাতে খোলা আকাশের নিচে ঘুমরত দুঃস্থ মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে। একটুকরো হাসি কোটি টাকার চেয়ে দামী মনে হলো। কথা হলো তাদের সাথে। পাঠশালা/ Pathshala নামের একটি ফেইসবুক গ্রুপের উদ্যোগে এই আয়োজন। তারা যে যা পেরেছে এবং বিভিন্ন সদস্য স্বপ্রণোদিত হয়ে অর্থ সংগ্রহ করেছে এবং তা দিয়ে শীতবস্ত্র কিনে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর কিছুটা চেষ্টা ছিল। ঢাকার আশেপাশে আরও কিছু এলাকায় তারা এভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আরও কয়েকদিন চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করলো তারা।
পাঠশালা/Pathshala একটি পারিবারিক গ্রুপ। সবারই পরিবারের সদস্যদের সমন্বয়ে গ্রুপটি পরিচালিত। আরও জানা গেলো তারা বিভিন্ন দাতব্যমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। ধর্মীয়, সাহিত্য, ব্যবসায়িক, খেলাধুলা ইত্যাদি শাখা রয়েছে তাদের। লক ডাউনেও তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ, বিভিন্ন সদস্য ও বন্ধু মহলেও সহযোগিতার হাত বাড়ায়। "হৃদয়ের বন্ধনে বাঁধিবো সকলকে" - এই শ্লোগানে এগিয়ে চলা তাদের।
আমরাও উজ্জ্বীবিত হই। অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়াই। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে মানবতার কল্যাণে কাজ করি। শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসায় ক্ষণিকের দুনিয়ায় একটু বাঁচি, একটু স্বপ্ন দেখাই। স্বার্থান্ধে নয়, হৃদয় ভরে উপলব্ধি করি- "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।"
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

