`

টাইগারদের প্রাথমিক দল ঘোষণা, ঠাঁই হলো না মাশরাফীর

  • Views: 498
  • Share:
জানুয়ারী ৪, ২০২১ ১৪:৫৫ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক:: আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।তবে এই দলে জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

সোমবার (৪ জানুয়ারি) ২৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাশরাফির সঙ্গে আলোচনা করেই দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার থাকা না থাকা নিয়ে কোন ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে হয়তো।

আগামী ৮ জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। বায়ো-বাবলে দুদিন থাকার পর ১০ জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।

user
user
Ad
Ad