৫২ সপ্তাহে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগারবাহিনী
নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের স্পোর্টস ক্যালেন্ডার থেকে ইভেন্টগুলো উধাও হয়ে গেলেও ২০২১ সালে আর হচ্ছে না তেমনটি। সব খেলাই অনুষ্ঠিত হবে সঠিক সময়ে।এবছরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ-টি২০ ক্রিকেট, সাথে আছে ক্রিকেট বিশ্বকাপও।এই বছরে সবমিলিয়ে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।
নতুন বছরের শুরুতে টাইগার ভক্তদের জন্য সবচাইতে বড় সুখবর হল জানুয়ারির মাঝামাঝি সময়ে উইন্ডিস সিরিজ দিয়ে শুরু হবে টাইগার ক্রিকেটারদের ব্যস্ত ক্রিকেট সূচি। এর পরেই নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলতে উড়াল দেবে সাকিব মুশফিকরা। কিউইদের সাথে ৩ ওয়ানডে ও ৩টি- ২০র পরে টাইগারদের যেতে হতে পারে শ্রীলঙ্কা। জুন-জুলাই সেশনে বিপদের বন্ধু জিম্বাবুয়ে সফরে যাবেন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। আর সেপ্টেম্বরে ক্রিকেট খেলতে বাংলাদেশে আসতে পারে ইংল্যান্ড।
তাছাড়াও ডিসেম্বরে হোম ম্যাচে শ্রীলঙ্কার সাথে টাইগাররা খেলবে দুটি টেস্ট। মাঝে খেলতে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের সাথে হতে পারে আরও একটি সিরিজ।
এবছরের জুনে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর বসবে শ্রীলঙ্কায় আর অক্টোবর ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে অংশ নেবে টাইগাররা।
করোনার ধকল সামলে অবশেষে মাঠে খেলা ফিরলেও কবে মাঠে ফিরবে দর্শক সেটাই এখন বড় প্রশ্ন। তবে করোনার ভ্যাকসিন যত দ্রুত মানুষের কাছে পৌঁছাবে ততই মঙ্গল।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

