মুজিব বর্ষ উপলক্ষে কানাইঘাট উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
চ্যাম্পিয়ান কানাইঘাট পাবলিক হাই স্কুল, রানার্সআপ কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়।
নিজস্ব প্রতিবেদক:: মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় কানাইঘাট উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ডিসেম্বর সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত উক্ত কাবাডি খেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে।
উক্ত খেলায় দুই শক্ত প্রতিদ্বন্দি যথাক্রমে ছোটদেশে উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে "কানাইঘাট পাবলিক হাই স্কুল"। অপরদিকে রানার্সআপ দলের সম্মান অর্জন করে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়।
পরবর্তীতে চ্যাম্পিয়ান ও রানার্সআপ বিজয় দলের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম,কানাইঘাট পাবলিক হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমর চন্দ্র দাস।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন সভাপতিত্বে উক্ত খেলা পরিচালনা করেন কানাইঘাট পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক হেলাল আহমদ ও গোলাম কিবরিয়া। সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ ও কানাইঘাট পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক জনাব মিঠুন চৌধুরী ।

- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

