সময় নষ্টের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার অভিনব মামলা!
জালালাবাদ ডেস্ক :: প্রেম মানে না বয়স, সময়। কিন্তু প্রেম একবার হয়ে যাওয়ার পর বিয়ের জন্য কতটা সময় নেবেন আপনি? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দায় একজনকে তো নিতেই হবে। দীর্ঘদিন ধরে প্রেম করছেন। কিন্তু প্রেমিক এখনো বিয়ের প্রস্তাব দেয়নি। রাগে-ক্ষোভে মামলা করে দিয়েছেন প্রেমিকা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে জাম্বিয়ায়।
জানা গেছে, আট বছর ধরে প্রেম করছেন গারট্রুড এনগোমা নামের তরুণী ও সালিকি নামের এক তরুণ। কিন্তু তারপরও প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি গারট্রুড। বাধ্য হয়েই প্রেমিককে আদালতের শরণাপন্ন করেছেন তিনি।
গারট্রুড এনগোমা জানান, তার প্রেমিক সালিকি তাকে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু প্রায় এক দশক পার হলেও সে কথা রাখেনি। গারট্রুডের মতে, এতে তার সময় নষ্ট হয়েছে। এছাড়া তিনি ধারণা করছেন, প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছেন।
প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্থানীয় একটি পত্রিকায় গারট্রুড এনগোমা বলেন, ‘সে আমার ব্যাপারে কোনো দিনও গুরুত্ব দেয়নি। এ কারণেই তাকে আদালতের শরণাপন্ন করেছি। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা জানতে চাই।’
অন্যদিকে সালিকি আর্থিকভাবে খুব বেশি স্বচ্ছল নয়। এ কারণে তিনি এখনই বিয়ে করতে অপারগ। তার অভিযোগ, ‘গারট্রুড তার চাহিদার ব্যাপারে উদাসীন।’
এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সমাধান দিতে পারেননি বিচারক। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তারা আইনত বিয়ে করেননি তাই বিষয়টি তদের নিজেদেরই সমাধান করতে হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

