এবার চালক ছাড়াই চলবে কার
আন্তর্জাতিক ডেস্ক ::খুব শিগগিরই সড়কে নামছে দ্রুত গতির চালকবিহীন ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।
সূত্রমতে, এই গাড়িটি আদতে রোবট ট্যাক্সি। এটি তৈরি করছে জুক্স নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি জুক্সকে অধিগ্রহণ করেছে অ্যামাজন। এর আসন সংখ্যা হবে ৪।
ইলেকট্রিক গাড়িটি হবে বাই-ডিরেকশনাল। অর্থাৎ এটিকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে সমানে চালানো যাবে। এর ছোট ছোট স্টাইলিশ চাকাগুলোও বেশ আকর্ষণীয়। যা গাড়িটিকে গন্তব্যে পৌঁছাতে কিংবা যথাসময়ে গাড়ি পার্ক করাতেও সাহায্য করে।
সব চেয়ে আশ্চর্যের বিষয়টি হল, কোনও চালক বা স্টিয়ারিং হুইল ছাড়াই দুরন্ত গতিতে ছুটবে গাড়িটি। এ ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল বা ১২০ কিলোমিটার বেগে চলতে পারে।
মূলত ব্যাটারিতে চলবে এই রোবোট্যাক্সি। সেই জন্য গাড়িটির মধ্যে ১৩৩ কিলোওয়াট আওয়ারে ব্যাটারি ইনস্টল করা আছে। সম্পূর্ণ চার্জ করে নিলে ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে গাড়িটি। সংস্থার দাবি, ব্যাটারি যদি ঠিক ভাবে চার্জ করা হয়, তা হলে কোনও ব্রেক ছাড়া প্রায় সারা দিন কাজ করতে পারবে এই গাড়িটি।
জুক্স নামের এই গাড়িকে অধিক কর্মক্ষম করে তুলতে, এর মধ্যে একাধিক ফিচার ও টেকনোলজি ইনস্টল করা হয়েছে। প্রস্তুতকারীরা জানাচ্ছেন, জুক্সের মধ্যে এআই টেকনোলজি ইনস্টল করা হয়েছে। রয়েছে ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ রাস্তায় একবার চলতে শুরু করলে আগাম বিপদ সম্পর্কে নিজে থেকেই সচেতন হয়ে যাবে গাড়িটি। এ ক্ষেত্রে রাস্তায় উল্টো দিক থেকে অন্য গাড়ি এলে, পথযাত্রী এমনকি রাস্তার মাঝে কোনও পশুপাখি চলে এলেও তা আগাম টের পেয়ে যাবে গাড়িটি। নতুন এই যানটিতে রয়েছে একাধিক ক্যামেরা, র্যাডার ও লাইডার টেকনোলজি। এর জেরে আশপাশে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নজরদারি চালাতে পারে যানটি।
প্রস্তুতকারীরা জানিয়েছেন, যে কোনও অ্যাঙ্গেল থেকে ১৫০ মিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে পারবে গাড়িটি।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

