শাকিব, পূর্ণিমা, ফারিয়াকে ছাড়িয়ে এবার শীর্ষে পরীমনি
জালালাবাদ ডেস্ক:: এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার সোশ্যালবেকারস ডটকম প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ ডিজিটাল তারকাদের নাম।
ঢাকাই শোবিজ অঙ্গনের মধ্যে এ তালিকায়ও সবার উপরে রয়েছে পরীমনির নাম।
তালিকায় দ্বিতীয় স্থানে গায়ক ও অভিনেতা তাহসান খান, তৃতীয় স্থানে নুসরাত ফারিয়া, চতুর্থস্থানে পূর্ণিমা এবং পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। মূলত ফেবুকে লাইক, ফলোয়ারস ও সোশ্যাল কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে।
পরীমনির ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৮৯ লাখ ৮৭ হাজার ৩৮১। তাহসানের লাইকের সংখ্যা ৮২ লাখ ৩১ হাজার ১২০। নুসরাত ফারিয়ার ফেসবুকে লাইকের সংখ্যা ৭০ লাখ।
এ তালিকার চতুর্থ স্থানে থাকা পূর্ণিমার ফেসবুকে লাইকের সংখ্যা ৪৬ লাখ ২২ হাজার ৫৮০। উপস্থাপক হানিফ সংকেতের ফেসবুকে লাইকের সংখ্যা ৪৪ লাখ।
তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন ‘ও প্রিয়া’ খ্যাত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যার ফেসবুকে লাইকের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৪০৭।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খান রয়েছেন যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে। অপু বিশ্বাসের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৩১ লাখ ২৫ হাজার ১৯০।
অন্যদিকে শাকিব খানের পেজে রয়েছে ৩০ লাখ ৭৮ হাজার ৬৬৩ লাইক। এখানে শাকিব খানের চেয়ে এগিয়ে রয়েছেন অপু বিশ্বাস। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী পড়শি ও অভিনেত্রী সাফা কবির। তাদের পেজে লাইকের সংখ্যা যথাক্রমে ৩০ লাখ ৭০ হাজার ৯৯৬ ও ২৮ লাখ।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

