অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত, অবস্থা গুরুতর
জালালাবাদ ডেস্ক:: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি প্যানক্রিস বা অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানালেন, বেশ কিছুদিন ধরেই তাঁর শ্বশুর অসুস্থ ছিলেন। ঠিকমতো খেতে পারছিলেন না। বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা–নিরীক্ষার করেও তাঁর কোনো রোগ ধরা পড়ছিল না। পরে সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় এই অভিনেতার টিউমার হয়েছে। তিনি বলেন, ‘টিউমার ধরা পড়ার পর আমরা পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করিয়েছি।
এর আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে জানান, আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য, আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভিশোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

