গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি ডিপজল
জালালাবাদ ডেস্ক: মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই চলচ্চিত্রের একজন দর্শকপ্রিয় খল অভিনেতা। অভিনেতার পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করেছেন অনেক। পর্দা কাঁপানো ঢালিউডের এই অভিনেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন দুবাইয়ের একটি হাসপাতালে
এ তথ্য নিশ্চিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির একটি সূত্র। ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।
এছাড়া ডিপজলের অসুস্থতার খবর দিয়ে সোমবার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, বেশি কিছুদিন ধরে ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন ডিপজল। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচার করা হয়। এরপর বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

