সিনেমার হল ভরপুর, এবার একসঙ্গে মুক্তি পাচ্ছে পাঁচ ছবি
জালালাবাদ ডেস্ক:: কেভিড-১৯ এর কারণে প্রায় সাত মাস সিনেমার হলের দরজা বন্ধ থাকার পর সিনেমা হলের দরজা আবার খোলার নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়।
এমন সিদ্ধান্তে যেন হাসি ফোটে চলচ্চিত্র পাড়ায়। এদিকে আড়াল থেকে উকি দেয় শঙ্কা! এই করোনা পরিস্থিতে হলে দর্শক আসবে তো?। তার পর 'সাহসী হিরো আলম' দিয়ে হল চালু হলেও সকলের প্রত্যাশা ছিলো ধীরে ধীরে মানসম্পন্ন ছবি মুক্তি পাবে। কিন্তু হল খোলার প্রায় দুইমাস হতে চললেও সেরকম কোন ছবি আসেনি। আর পুরোনো ছবি দিয়েই সচল রাখতে হয়েছে হল। ফলে হলে বাড়েনি দর্শক উপস্থিতিও।
এবার বিজয়ের মাসে এলো পাঁচ ছবি মুক্তির ঘোষণা, দর্শকদের মনে স্বস্তির খবর এলো বিজয়ের মাসে। ১৬ ডিসেম্বর উপলক্ষে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হলে মুক্তির তালিকায় এসেছে পাঁচটি ছবির নাম। তার মধ্যে ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তানভীর মোকাম্মেল পরিচালিত 'রূপসা নদীর বাঁকে' ও চয়নিকা চৌধুরীর 'বিশ্বসুন্দরী'। একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে 'রূপসা নদীর বাঁকে'। এতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শুভন, খাইরুল আলম সবুজ ও নাজিবা বাশারসহ অনেকেই। আর 'বিশ্বসুন্দরী'তে প্রথমবার জুটি হয়েছেন সিয়াম ও পরীমনি।
তা ছাড়া এর বাইরে আরও একটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। ছবিটি হলো সেলিম খান পরিচালিত 'টুঙ্গি পাড়ার মিয়া ভাই'। এই ছবির মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে দীঘির। ছবিটির পরিচালক ও প্রযোজক জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর হলে মুক্তি পাবে ছবিটি। এতে অভিনয় করেছেন দীঘি ও শান্ত খান।
অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বাপ্পি চেৌধুরী ও অপু বিশ্বাস জুটির দ্বিতীয় ছবি ’প্রিয় কমলা’।
তা ছাড়া বিজয় দিবসের রাতে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত আলোচিত ছবি 'নবাব এলএলবি'। ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার অ্যাপে মুক্তি পাবে ছবিটি। এই ছবির মাধ্যমেই শাকিব খান অভিনীত কোন ছবি প্রথমবার সরাসরি অ্যাপে মুক্তি পাচ্ছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

