মা-বাবার প্রতি আমাদের দায়বোধ
মোহাম্মদ নজরুল ইসলাম:: মা-বাবা। দু'টি শব্দ। এ দু'টি শব্দই সারাজীবন মানুষের মনে জড়িয়ে থাকে। মা-বাবার কারণেই আমরা এ পৃথিবীর রূপ-রস-গন্ধ অনুভব করছি। তাঁদের কল্যাণেই আজ আমরা এ পর্যন্ত এসেছি। একটু পেছন ফিরে তাকালেই দেখতে পাবো যে, কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে মা-বাবা আমাদের লালন-পালন করেছেন। কত নিশি জাগরণ করেছেন আমাদের সুস্থতার জন্য। কিন্তু এতে তাঁদের বিন্দুমাত্র কষ্ট ছিল না। তাঁদের কাছে সবচেয়ে বড় ছিল সন্তান-সন্ততি।
মানবশিশু বড় হয়ে যখন মা-বাবা হয় তখনই কেবল উপলব্ধি করতে পারে তাদের মাতা-পিতার ত্যাগের কথা। মাতা-পিতার সাথে সন্তান-সন্ততির যে সম্পর্ক তা অবিচ্ছেদ্য। অলংঘনীয়। এবং এ সম্পর্ক চিরদিনের। মা-বাবা আমাদের বড় করতে গিয়ে যে কষ্ট করেছেন তা শোধ করার কোনো সুযোগ নেই। যে ঋণের দায়ে আমরা আবদ্ধ হয়েছি সে ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই। তারপরও আমাদের কর্তব্য হবে তাঁদের প্রতি যত্নবান হওয়া। তাঁদের সাথেসাথে রাখা। তাঁদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা এবং তাঁদের ভরণ-পোষণ করা। এছাড়া তাঁদের সার্বিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়া। যেভাবে আমরা নিজেদের সন্তান-সন্ততিদের দায়িত্ব নিই।
পৃথিবীতে মাতা-পিতার চেয়ে আপন কেউ নেই। তাঁদের চেয়ে বেশি কেউ আমাদের ভালোবাসে না। ছেলে-মেয়ে যত বড়ই হোক মা-বাবার কাছে তারা ছোট্টই থাকে। তাই মৃত্যুর আগ পর্যন্ত মা-বাবা তাঁদের সন্তান-সন্ততিদের নিয়ে ভাবেন। চিন্তা করেন। কল্যাণ কামনা করেন। আমার কাছে মনে হয় যে, মা-বাবাগণ তাঁদের পুরো জীবনটাই মেয়ে-ছেলেদের পেছনে উৎসর্গ করে দেন।
কোনো স্বার্থ ছাড়াই। সন্তান-সন্ততির সুখই তাঁরা দেখতে চান। একথা বলাই সঠিক হবে যে, মা-বাবার নির্দেশ পালন করলে 'মানুষ' হওয়া যায়। মা-বাবার পরামর্শ সন্তান-সন্ততিকে সামনে এগিয়ে নেয়।
মাতা-পিতা যদি খুশী থাকেন তাহলে মনের মধ্যে যে সুখ পাওয়া যায় সে সুখকে ইহজগতের কোনো সুখের সাথে তুলনা করা যায়না। অন্যদিকে মা-বাবার মনে যদি কষ্ট থাকে তবে সন্তান-সন্ততির মনে যে কষ্টের সৃষ্টি হয় সেই কষ্টও এজগতের কোনো কষ্টের সাথে তুলনীয় নয়।
সরাসরি বলতে গেলে এভাবে বললে হয়তো অত্যুক্তি হবে না যে, মাতা-পিতাকে সুখী করতে পারলে স্বর্গীয় সুখ অনুভব করা যায়। বিপরীত কর্মে নরকের যন্ত্রণা পাওয়াটাই স্বাভাবিক।
পরিশেষে বলতে হয় যে, প্রত্যেকেরই কর্তব্য মা-বাবাকে লালন-পালন করা এবং শেষদিন পর্যন্ত তাঁদের সাথে থাকা। আমার কাছে মনে হয় যে, মা-বাবাকে খুশি রাখতে পারলেই মানব জনম সার্থক হয়।
মোহাম্মদ নজরুল ইসলাম
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান
মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ।
মাধবপুর, হবিগঞ্জ

- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

