আইসিইউতে ভর্তি অভিনেত্রী সুজাতা
জালালাবাদ ডেস্ক:: ঢাকাই ছবির কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই আইসিইউতে নেয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি জানান, সকালে সুজাতা ম্যাডাম হার্টঅ্যাটাক করে সিসিইউতে ভর্তি হয়েছেন। তাকে দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। সবাই দোয়া করবেন।
১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনিনির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলেন সুজাতা। এর পর তাকে দেখা গেছে বহু কালজয়ী চলচ্চিত্রে।
তিনি আওয়ামী সাংস্কৃতিক জোট ছাড়াও বঙ্গবন্ধু শিল্পী ঐক্যজোট, শিল্পী সংঘ, শিল্পী সমিতিসহ পরিচালক সমিতি, প্রযোজক সমিতির মতো নানা পেশাজীবী সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।
অভিনয় জীবনের শুরুটা করেছিলেন মঞ্চে। তখন তার নাম ছিল তন্দ্রা মজুমদার। সিনেমা করতে এসে নাম বদলে সুজাতা হয়ে যান। তার নামটি বদলে ছিলেন পরিচালক সালাহউদ্দিন। তার হাত ধরে মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন সুজাতা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

