এক কবুতরের দাম ১৭ কোটি টাকা
জালালাবাদ ডেস্ক:: ১৯ লাখ ডলারে বিক্রি হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে একটি কবুতর। ‘নিউ কিম’ নামের রেসিং কবুতরটি কিনে নিয়েছেন চীনা এক ক্রেতা।
রোববার অনুষ্ঠিত এক নিলামে প্রায় কুড়ি লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা) দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ধনী ব্যক্তি।
এটি অবশ্য কোনও সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে।
আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।
এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মিলবে তার মালিকের।
কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।
নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।
নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা।
চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।
নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারনা করা হচ্ছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

