স্বল্পমূল্যে শিক্ষক-শিক্ষার্থীদের ইন্টারনেট দিবে রবি
জালালাবাদ ডেস্ক :: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবার সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দিবে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে জুম প্লাটফর্মে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত) ড. ফেরদৌস জামান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা যায়, চুক্তি অনুযায়ী ব্যবহারকারী এক মাসের জন্য ২২০ টাকায় ৩০ জিবি ডেটা পাবেন। রোববার থেকে এই সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জুম, টিমস, গুগল মিট, গুগল ক্লাসরুম, জিমেইল ব্যবহার করতে পারবে। তবে এই ডেটা প্যাক দিয়ে নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, টুইটার ব্যবহার করা যাবে না।
এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্ব অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
এছাড়া, কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রমে প্রধান দুটি সমস্যা ডিভাইস ও ডেটা। ইউজিসি’র পদক্ষেপ ও মোবাইল অপারেটর কোম্পানিগুলোর আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় স্বার্থে এগিয়ে আসার জন্য তিনি রবিকে ধন্যবাদ জানান।
রবির সিইও মাহতাব উদ্দিন জানান, জাতির মেরুদন্ড নতুন প্রজন্মকে অনলাইন শিক্ষা কার্যক্রমে রবির শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবে।
উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও গ্রামীণ ফোন লিমিটেড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে ইন্টারনেট সেবা প্রদান করছে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

