যে কারণে আগামী ৬দিন বাসা থেকে বের হবেন না
জালালাবাদ ডেস্ক:: শীত শুরুর আগের বাতাসে বেড়েছে ক্ষতিকর উপাদানের মাত্রা। অতিক্ষুদ্র এসব ধুলার মাত্রার ভিত্তিতে রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরের বায়ু ইতোমধ্যে ছুঁয়েছে অস্বাস্থ্যকর থেকে অতিমাত্রার অস্বাস্থ্যকরের পর্যায়। বাতাসের এমন দূষণের কারণে প্রতিবছর এসময় দেখা দেয় শ্বাসকষ্টজনিত রোগ।
এদিকে, ক্রমাগত দেশের বায়ুর মান খারাপ হচ্ছে। আজ রোববার (১৫ নভেম্বর) থেকে টানা ছয়দিন বায়ুর মান আরও খারাপ থাকার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। এই সময়ে বায়ুদূষণ যে পর্যায়ে পৌঁছবে, তাতে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এবং সবাইকে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) আইকিউ এয়ারের তথ্য মতে, গত ১১, ১২ ও ১৩ নভেম্বর এবং আজ (১৪ নভেম্বর) দেশে বায়ুদূষণের গড় হার ১০১ থেকে ১৫০ পিএম২.৫ মধ্যে রয়েছে, যা ‘আনহেলদি ফর সেনসেটিভ গ্রুপস’ ক্যাটাগরির দূষণ। অর্থাৎ এ দূষণ বা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিদের জন্য ক্ষতিকর। এই মাত্রার দূষণে শিশু, বৃদ্ধ ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিদের বাইরে বের না হওয়ার পরামর্শ থাকে।
১৫ (রোববার) থেকে ২০ নভেম্বর পর্যন্ত সময়ে আইকিউ এয়ারের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে বায়ুদূষণের গড় হার বেড়ে হতে পারে ১৫১ থেকে ২০০ পিএম২.৫, যা ‘আনহেলদি’ ক্যাটাগরির দূষণ। এই মাত্রার দূষণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। বৃদ্ধ, শিশু, শ্বাস-প্রশ্বাসে রোগে ভোগা ব্যক্তিসহ সবাইকে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।
আজ দুপুর ১২টার সময়ে দেশের বায়ু মানের পূর্বাভাস তুলে ধরে আইকি এয়ার বলেছে, এ সময় ঢাকায় গড় বায়ু দূষণের পরিমাণ ১১৬ পিএম২.৫, যা ‘আনহেলদি ফর সেনসেটিভ গ্রুপস’ ক্যাটাগরির।
এ সময়ের ঢাকা মহানগরীর দূষণের চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ুর মান ১৩১ পিএম২.৫, গুলশানের বে’স এডজওয়াটারে ১২০, ঢাকার ইউএস এম্বাসিতে ১১৭, বিটোপিতে ১১১, ওহাব বারিধারায় ১১১ ও বিটোপি গ্রুপে ৫৫।
একই সময়ে সারাদেশের দূষণের চিত্র তুলে ধরে আইকিউ এয়ার বলছে, ঢাকায় বায়ুর মান ১১৬ পিএম২.৫, সাভারে ১১২, ত্রিশালে ১০২, মানিকগঞ্জে ৮৩, শ্রীপুরে ৮১, কুমিল্লায় ৭২ ও নারায়ণগঞ্জে ৪।
এদিকে পরিবেশ বিজ্ঞানীদের মতে, বাতাসের একিউআই মাত্রা শূন্য থেকে ৫০ পিপিএম হলে তাকে 'সবুজ বা স্বাস্থ্যকর' বায়ু বলা হয়। একিউআই মাত্রা ৫১ থেকে ১০০ পিপিএম হলে তাকে 'মধ্যম' বায়ু বলা হয়, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। মাত্রা ১০১ থেকে ১৫০ পিপিএম হলে সে বায়ুকে 'সর্তকতামূলক' বায়ু বলা হয়, যেটা মানুষের জন্য মৃদু ক্ষতিকর। একিউআই মাত্রা ১৫১ থেকে ২০০ পিপিএম হলে সে বায়ুকে 'অস্বাস্থ্যকর' শ্রেণীতে ফেলা হয়। ২০১ থেকে ৩০০ পিপিএম একিউআই মাত্রার বাতাসকে 'খুবই অস্বাস্থ্যকর' শ্রেণীতে এবং ৩০১ থেকে ৫০০ পিপিএম মাত্রার বাতাসকে 'চরম পর্যায়ের অস্বাস্থ্যকর' বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।
সাবধান না হলে অস্বাস্থ্যকর বায়ুতে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এ বছরের শীতে দূষিত বায়ু করোনাভাইরাসকে মৃত্যুর হারের বিবেচনায় আরও মারাত্মক করে তুলতে সহায়তা করতে পারে।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

