এক সিনামাতেই বাজিমাত, অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি
জালালাবাদ ডেস্ক:: এক সিনেমায়ই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য জায়গায়।
মাসখানেক আগেই দুনিয়ার সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মাঝে তিনি ষষ্ঠ স্থান অর্জন করে নিয়েছিলেন।
এবার শোনা যাচ্ছে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘বেল বোটম’-এর রিমেকের জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিতে যাচ্ছেন।
সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
তারা বলছে, মুদাসসর আজিজের পরিচালনায় ‘বেল বোটম’ সিনেমার রিমেকের জন্য প্রথম থেকেই নজরে ছিল অক্ষয় কুমার। কমেডি ধারার এই সিনেমাটি প্রযোজনা করবেন জ্যাক্কি এবং ভাসু।
সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পারিবারিক কমেডি ধারার সিনেমার জন্য সবসময়ই প্রথম পছন্দ অক্ষয় কুমার। সিনেমাটির চিত্রনাট্য তাকে শোনানোর পর থেকেই তিনি সিনেমাটির ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন।
সিনেমাটির জন্য অক্ষয় সময় নেবেন ৪৫ দিন। তার প্রতিদিনের শুটিংয়ের জন্য দেওয়া হবে দুই কোটি রুপি। সেই হিসেবে সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় ১০০ কোটি রুপি নেবেন অক্ষয়।
শুটিং বাবদ অন্যান্য খরচ মিলে অক্ষয়ের জন্যই সিনেমার খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি রুপি।
উল্লেখ্য , সিনেমাটি আগামী বছরের জুন মাস থেকে শুটিং শুরু করবে। ধারণা করা হচ্ছে এটি শেষ হবে আগস্ট মাসের দিকে। মুক্তি পাবে ২০২২ সালে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

