`

ঢাবি ছাত্রের আত্মহত্যা

  • Views: 431
  • Share:
নভেম্বার ১২, ২০২০ ২০:৪৪ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক :: সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়ে চলেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ২২ ব্যাচের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রের নাম অনিন্দ ইশরাক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমিও শুনেছি একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই ছাত্রের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

এদিকে প্রখর মেধাবী এই শিক্ষার্থীর আত্মহত্যার কোন কারণ খুঁজে পায়নি তার বন্ধু মহল। অনিন্দ’র এমন অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

user
user
Ad
Ad