আশ্চর্য! যুক্তরাষ্ট্রের একটি শহরের মেয়র কুকুর
জালালাবাদ ডেস্ক:: যুক্তরাষ্ট্রে চলমান প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার অপেক্ষায় মার্কিনিরা। চরম অনিশ্চয়তা ও শঙ্কা কাজ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। বিভিন্ন শহরে চলছে বিক্ষোভও।এত কিছুর পরও ঘটে চলেছে মজার কিছু ঘটনা। দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে এক কুকুরকে। এর নাম উইলবার।তাঁর বয়স ৬ বছর। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে।
উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, পাঁচশর কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ১৯৯০ সাল থেকে এই চল সেখানে।
সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক।আর তখন থেকেই এ রীতি চলে আসছে।
১৯৯০ সালে র্যাবিট হ্যাশ শহরে প্রথম যে কুকুরটি মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এর পর ৫ বার ওই শহরে কুকুরের নেতৃত্বকে বরণ করা হয়েছে।
এমি নোল্যান্ড জানান, উইলবার নাকি তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

