অপূর্বর জন্য দোয়া চেয়ে বিব্রত মেহজাবিন
জালালাবাদ ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ৩ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
অভিনেতা অপূর্ব’র দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনয় জগতের শিল্পীরা। তার আরোগ্য কামনায় ৪ নভেম্বর একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
মেহজাবীন তার স্ট্যাটাসে লিখেছিলেন– ‘আমাদের সকলের প্রিয় অপূর্ব ভাইয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাই তার জন্য দোয়া করবেন।
তবে এখানেই সমস্যা, স্ট্যাটাসের পর পরই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভেসে যায় সেই কমেন্ট বক্স। এমন পোস্টের নিচে এতসব নেতিবাচক মন্তব্য দেখে বিব্রত হয়েছেন মেহজাবীন।
পরে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অপূর্বর সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দেয়া এ অভিনেত্রী।
মেহজাবীন বলেছেন, নেতিবাচক মন্তব্য করার মতো কিছু আমি লিখিনি। তারা কী বুঝে মন্তব্য করছেন, সেটি আমি জানি না। এটা মন্তব্যকারীদের সমস্যা। কারণ এখানে খারাপ মন্তব্য করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ভাবিনি কেউ এমন মন্তব্য করতে পারেন। তারপরও যারা নেতিবাচক মন্তব্য করেছেন, তাদের কথায় মন খারাপ করিনি। আমার সহকর্মী অসুস্থ, তার সুস্থ হয়ে ওঠাই আমার কাছে মুখ্য।
গত পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। করোনা পরীক্ষা করা হলে গত ২ নভেম্বর পজেটিভ রিপোর্ট আসে অভিনেতার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় এ অভিনেতা।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

