বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাসসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ
জালালাবাদ ডেস্ক:: ভারতের স্টার গ্রুপের স্টার জলসা, স্টার প্লাসসহ সাতটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)।
এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। সে সময় জানানো হয়, সাতদিনের মধ্যে জাদু ভিশন লিমিটেড তাদের দাবি না মানলে স্টার গ্রুপের সাত টিভি চ্যানেল বর্জন করবে।
সে অনুযায়ী, বুধবার আনুষ্ঠানিকভাবে তারা চ্যানেলগুলোকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কোয়াব। এতে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে।
কোয়াব প্রেসিডেন্ট আরও বলেন, কোয়াবের বিবৃতি দেয়ার পর ইতোমধ্যে অনেক ক্যাবল অপারেটর স্টার গ্রুপের চ্যানেলগুলো প্রদর্শন বন্ধ করে দিয়েছে। অন্যরাও বন্ধ করার প্রক্রিয়ায় আছেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

