`

ভালবাসা ও ইট

  • Views: 431
  • Share:
অক্টোবার ২৯, ২০২০ ২১:৩১ Asia/Dhaka

মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান :: এক নীতিবান, সৎ ও ধর্মপরায়ণ লোক ছিলেন। তাঁর নাম ছিল শেখ ফরিদ। হঠাৎ এলাকার কিছু লোক তার কাছে আসা-যাওয়া শুরু করল আর তার প্রশংসা শুরু করল। এবং তাকে খুব কামিল ও ভাল বলে তার অনুসরণ করতে লাগল এবং বলল আমরা আপনার অনুসারী। এবং আপনার কথা মেনে চলব আর আপনার খেদমত করব।

কিন্তু শেখ ফরিদ বলল আমি এমন কিছু নই আর আমার খেদমতও দরকার নাই আর আমাকে অনুসরণ করার কোন দরকার নেই। তবুও লোকজন খুব নাছোড়বান্দা, তারা তার সাথেই থাকবে। অগত্যা শেখ ফরিদ রাজি হলেন। এবং বেশ কিছুদিন তাদেরকে তিনি সততা, ন্যায়নিষ্ঠতা, উদারতা, ভালো  মন্দ শিক্ষা দিলেন। এবং তাদেরকে পালন করতে বললেন। এতে তারা সবাই রাজি হলেন এবং পালন করতে থাকলেন।

একদা শেখ ফরিদ তার অনুসারীদের পরীক্ষা করার জন্য বললেন আমরা আজ রাতে এক জায়গায় যাব। পথিমধ্যে যদি কিছু পাওয়া যায় কেউ কিছু ধরবে না বা নিবে না। সবাই রাজি হল উনার এ কথার উপর।

তারপর কথা অনুযায়ী একদিন শেখ ফরিদ তার অনুসারীদের নিয়ে অন্ধকার রাতে রওনা দিলেন কোন এক জায়গায় যাওয়ার কথা বলে। পথিমধ্যে একটি ইটের বাটা পড়ল।
শেখ ফরিদ কিছু একটা করে সবগুলো ইটকে স্বর্ণের রুপ ধরালেন। 

আর এ ইট বাটার পাশ দিয়ে যাওয়ার সময় শেখ ফরিদ একটু সামনে এগিয়ে গেলেন আর মোটামুটি সবাই চাদরের নিচে একেকটা স্বর্ণের টুকরা ভেবে নিয়ে নিল। কিছুদূর যাওয়ার পর শেখ ফরিদ বলতে লাগলেন ‌'মুখমে শেখ ফরিদ আর বগলমে ইট'।
যারা নিয়েছিল সবাই ভাবল হঠাৎ কেন এরকম কথা বলছেন শেখ ফরিদ। আর যারা  স্বর্ণ ভেবে নিয়েছিল তখন খুলে দেখল উহা ইট। তবে চুপিচুপি, এ অবস্থা দেখে শেখ ফরিদ বললেন এই বুঝি আমার প্রতি ভালবাসা। সামান্য রুপক স্বর্ণের লোভ সামলাতে পারলেন না। এ ভালবাসা আর এরকম অনুসারীর কি দরকার। 

আজকাল আমরা মুখে কতজনের প্রতি ভালবাসার কথা বলি। কিন্তু বাস্তবে কতটুকু অনুসরণ করি। শুধু মুখে বললেই কি তারপ্রতি পরিপূর্ণ ভালবাসা আদায় হয়। না যা করতে নির্দেশ করেছেন আর যা করতে নিষেধ করেছেন তা করার নাম ভালবাসা। আর তা না করে শুধু বলে আর কাজের সময় বিপরীতে কাজ করে ভালবাসার দাবি করা ভন্ডামী নয় কি?

আজকাল সম্ভবত আমাদের ভালবাসা এরকম হয়ে গেছে। তাই স্বর্ণ ভেবে ইট তুলে নিতে আর দ্বিধা করি না। আর যদি তাই হয় তবে এ কেমন ভালবাসা। মুখে এক আর কাজে আরেক তার নাম নিশ্চয়ই ভালবাসা নয়। তাই আগে যার অনুসারী তার নির্দেশ মত চলি আর বাস্তব এ প্রতিফলন ঘটাই। ফলে ভালবাসা এমনিতে প্রকাশ পাবে। তখন আর অন্ধকার রাতের স্বর্ণরুপী ইটের প্রতি আমাদের নজর যাবে না। আর আমরা খাটি মানুষ হব।

লেখক : 
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান 
এডভোকেট 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ও জজ কোর্ট, হবিগঞ্জ।

user
user
Ad
Ad