রাজশাহীতে ধারণকৃত ‘ইত্যাদি’ প্রচারিত হবে বৃহস্পতিবার
জালালাবাদ ডেস্ক:: দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন স্থানে 'ইত্যাদি'র দৃশ্য ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মাপলি বিধৌত বরেন্দ্রভূমি রাজশাহীতে।
সেখানকার সারদায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমির ২৫০ বছরের প্রাচীন নিদর্শন ছোটকুঠির সামনে ধারণ করা হয় এবারের ইত্যাদি। শেকড়ের সন্ধানে ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয়। পাশাপাশি গত তিন দশকেরও বেশি সময় ধরে ইত্যাদি দেশের বিভিন্ন অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে।
এবারের ইত্যাদিতে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে রাজশাহীর সীমান্তঘেঁষা বাংলাদেশের ছোট্ট গ্রাম- চর খিদিরপুরের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে প্রতিবেদন। এ ছাড়া ইত্যাদির নিয়মিত পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে কয়েকটি নাট্যাংশ।
আগামী ২৯ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

