`

এই লজ্জা সবার.......

  • Views: 520
  • Share:
অক্টোবার ৮, ২০২০ ০১:১৭ Asia/Dhaka

প্রভাষক কামরুন নাহার আক্তার:

বর্বর যুগে যখন কন্যা ছিল অভিশাপ
        ইসলাম দেয় মুক্তি তখন দেয় সম্মান।
মাগো! তাহলে আজও কি আমরা
       ফিরে যাচ্ছি সেই বর্বরতায়
নারী হয়ে জন্মানোটা যেখানে
      আজন্মই পাপ।

কেন আজ লুন্ঠিত হয় নারীর সম্মান?
       রেহাই পায় না কচি, বৃদ্ধ, আবাল-বনিতা,
ওরা কি তোমার ঔরশজাত নয়?
        তুমি আজ বিবস্ত্র তাদের থাবায়।
কী দোষ ছিল মা, দু'বছরের মেয়েটার?
       কী দোষ ছিল মা, ছ'মাসের মেয়েটার?
কী দোষ ছিল মা, প্রতিবন্ধী নারীটার?
     এই লজ্জা তোমার মা
         এই লজ্জা আমার
            এই লজ্জা সমস্ত পৃথিবীর।

আজ বিশ্বাসের ঘরে ডাকাতি
    মানুষ নামের মুখোশ পরে
আমরা-ই ভদ্র জাতি।
      কন্যা যদি হয় অভিশাপ তাহলে
         কেনো জন্ম দিলে?
তুমিও কেনো জন্ম নিলে?
      মেয়ে হয়ে মুক্ত বাতাস যদি
          নাইবা পাবো তবে
নারীর জন্ম রুদ্ধ হোক,
এই পৃথিবীটা শুধু পুরুষেরই হোক।

       মাগো, তোমার গর্ভে যেনো
কোনো কন্যার জন্ম না হয়
     তুমিও আমার মতো লজ্জিত ঘৃণিত
হয়ে পৃথিবীটা ছেড়ে দাও
         পুরুষের তরে।
এই অপরাধ তোমার মা
          এই লজ্জা আমার
             এই লজ্জা তোমার
এই লজ্জা সমস্ত পৃথিবীর।

কবি:
কামরুন নাহার আক্তার
প্রভাষক, দর্শন বিভাগ, 
মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, নাপোড়া, বাঁশখালী, চট্টগ্রাম।

user
user
Ad
Ad