স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সাইট চালু করেছে গুগল
চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। এবার করোনা মোকাবেলায় একটি স্বাস্থ্য পরীক্ষার সাইট লঞ্চিং করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গুগল কর্তৃক একটি সাইট তৈরির ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, আমেরিকানদের করোনা সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে সাইটটি চালু করা হয়েছে। এই সাইটের মাধ্যমে নাগরিকরা জানতে পারবে তাদের করোনা টেস্ট করা উচিত কিনা।
গুগলের আওতাধীন কোম্পানি ভেরিলি এই করোনাভাইরাস সাইট নিয়ে কাজ করছে। এই পাইলট প্রকল্পটি নির্দিষ্ট পরিসরে শুধু উপকূলীয় এলাকায় পরিচালনা করা হবে।
সোমবার গুগল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য দুটি সাইট চালু করা হয়েছে। তবে কেবল স্থানীয়করণের মধ্যে করোনা টেস্ট ফিচারটি সীমিত থাকবে।
এই সাইট থেকে জানা যাবে করোনা সংক্রান্ত অনেক তথ্য ও নির্দেশনা। এ ছাড়া নির্দিষ্ট অঞ্চলের ইউজাররা জানতে পারবেন তার কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা। নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাকে পরীক্ষার তথ্য দেয়া হবে।
ভেরিলি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পর্যায়ে এখনও এই সাইটের উন্নয়নের কাজ চলছে, যা সময়ের সঙ্গে আরও বিস্তৃত করা হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

