`

মেঘের দেশে ..............

মেঘের রাজ্য সাজেক বেড়াতে এসে অন্যরকম এক অনুভূতি হতে
  • Views: 1850
  • Share:
সেপ্টেম্বার ২৫, ২০২০ ২১:৫৬ Asia/Dhaka

সালাউদ্দিন ভুঁইয়া (রাসেল):

আসবে তুমি বন্ধু হয়ে? দূর পাহাড়ে যাই।
     মেঘ যেখানে সন্ধি করে, ধরতে যদি পাই। 
দুশ্চিন্তা পেছন ফেলে পাহাড় বেয়ে হাটি।
     প্রাণটি ভরে ঘুরব মোরা, বাতাস নিব খাঁটি।
চল বন্ধু সাজেক ভ্যালী, মেঘের দেশে ঘুরি।
    মেঘের পাখি উড়ে বেড়ায়, হাতটি মেলে ধরি।
মেঘের সাথে সাঁঝের বেলা করব মিতালী।
    পাহাড় মাঝে ডুববে যখন সূর্য সোনালী।
পাহাড় চুড়ায় শুভ্র মেঘের বসবে যখন হাট।
   গা এলিয়ে, চক্ষু মুদে  পাতব না হয় খাট।
কংলাকেরই চুড়ায় বসে দৃষ্টি মেলে ধরি।
   সোনালী সূর্য মেঘের সাথে খেলছে লুকোচুরি।
লুসাই পাড়া ঘুরব মোরা, দিন করব সারা।
    মাচার উপর শুয়ে নাহয় রাতে গুনব তারা।
খুব সকালে মেঘের সাথে করব আলিঙ্গন।
   বাঁশের কাপে, তেতুল চায়ে মন হবে রঙিন।
চল বন্ধু সঙ্গে আমার, রুইলুই পাড়া যাই।
   কি অপরূপ সৃষ্টি তাঁহার সবখানেতেই পাই।

সালাউদ্দিন ভুঁইয়া (রাসেল),
সহ.শিক্ষক, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর।

user
user
Ad
Ad