সুখবর! রাশিয়ার করোনা ভ্যাকসিন এখন জনগণের জন্য উন্মুক্ত
শিক্ষক ও চিকিৎসকরা টিকা পাবেন সবার আগে
অনলাইন ডেস্ক:: রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনস্পুটনিক-৫ এর প্রথম ব্যাচের ডোজ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই এই টিকা আঞ্চলিক পর্যায়ে সরবরাহ করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে প্রথম ব্যাচের গাম-কোভিড-ভ্যাক (স্পুটনিক-৫) টিকার প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষা শেষে তা অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রথম ব্যাচের সব টিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
দেশটির গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক-৫ টিকাটি তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, প্রাথমিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী থেকে নাগরিকদের এই টিকা দেওয়া হবে। এর মধ্যে শিক্ষক ও চিকিৎসকরা টিকা পাবেন।
প্রসঙ্গত, এ মাসের শুরুতে বিখ্যাত ল্যানসেন্ট জার্নালের এক রিভিউতে বলা হয়, রাশিয়ার করোনার ভ্যাকসিনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর আগে, গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের টিকা স্পুটনিক-৫ এর অনুমোদন দেয়।

- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

