৮০০ কোটি টাকা ব্যয়ে ১১টি আইটি ট্রেনিং সেন্টারের নতুন প্রকল্প, তরুণ ও উদ্যোক্তদের জন্য বিশাল সুযোগ
** তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে দ্রুত প্রকল্প বাস্তবায়ন জরুরী ** আইটি ক্ষেত্রে নতুন উদ্যোক্তদের সহজ শর্তে জামানতবিহীন ঋন সুবিধা প্রয়োজন।
নিজস্ব প্রতিনিধি:: তথ্যপ্রযুক্তি বা আইটি ক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরির বিশেষ উদ্যোগ এর অংশ হিসেবে দেশে ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এজন্য ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তায়নে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তায়িত হলে বিশাল তরুন জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে এবং পাশাপাশি নতুন উদ্যোক্তাও তৈরি হবে।
প্রকল্পটি আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। অনুমোদন পেলে চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানাগেছে।
প্রকল্প সূত্র জানায়, প্রকল্পটির আওতায় দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন হবে। উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জের কাজীপুর, জয়পুরহাটের কালাই, দিনাজপুর সদর, মানিকগঞ্জের শিবালয়, কিশোরগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, চাঁদপুরের মতলব, বান্দরবানের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ভোলা সদর, কুষ্টিয়া সদর এবং মেহেরপুর সদর।
প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যূনতম এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরি এবং আইটি খাতে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে- পাঁচ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, আটটি ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট ইনকিউবেশন ভবন নির্মাণ এবং তিনটি চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ইনকিউবেশন ভবন তৈরি।
এছাড়া পরামর্শক নিয়োগ, ১০টি যানবাহন সংগ্রহ, অভ্যন্তরীর্ণ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, অভ্যন্তরীর্ণ রাস্তা নির্মাণ, বিভিন্ন ধরণের কম্পিউটার এক্সিসরিজ, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল মেশিনারিজ সংগ্রহ, ফার্নিচার সংগ্রহ এবং জনবল নিয়োগসহ আনুষাঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের বিপুল সংখ্যক তরুণ বেকার জনগোষ্ঠীর জন্য আইটি আইটি সেক্টরের অবকাঠামোগত সুযোগ সৃষ্টি হবে। তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে ফ্রি ল্যান্সার বা স্টার্টআপ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে। সেইসঙ্গে যুবকদের জীবনমান উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি করা যাবে।’
মন্ত্রঅ এম এ মান্নান আরো বলেন, ‘আগে থেকেই দেশের ৮টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় এবার ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলায় এটি স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশিও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগের জন্য দক্ষ মানব সম্পদ পাবে বলে আশা করেন মন্ত্রী। সার্বিক বিবেচনায় প্রকল্পটি অনুমোদন যোগ্য।
এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, ‘বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তি নির্ভর। ক্রমবর্ধমান ও বিকাশমান তথ্য সংরক্ষণ, বিতরণ ও প্রযুক্তি ব্যবহার করে দেশের সার্বিক উন্নয়ন বাড়ানোর দরকার। বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১ অনুযায়ী উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ফলে আইটি প্রযুক্তি মানুষের সৃজনশীলতা, কর্মক্ষমতা সৃষ্টিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাশেকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
আইসিটি বিভাগ সূত্রে আরও জানা যায়, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারিত সময়ের মধ্যে অর্জনের জন্য দেশের সব বিভাগ বা জেলায় হাই-টেক বা আইটি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৮টি হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার কাওরান বাজারের জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক ও নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইকনিউবেশন সেন্টার স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া কলিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, সিলেট ও রাজশাহীতে বঙ্গববন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক স্থাপনের কাজও এগিয়ে চলছে। দেশের বিপুল সংখ্যক তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদানের জন্য দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। এসব চিন্তা থেকেই প্রকল্প প্রস্তাবটি করা হয়েছে।
এদিকে আইটি খাতের বিশেষজ্ঞরা মনে করেন, এ খাতকে এগিয়ে নিতে হলে তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋন প্রদান একান্ত জরুরী। অনেক ভালো মানের দক্ষ উদ্যোক্তা আছেন, যারা অর্থের অভাবে সক্ষমতা থাকা সত্ত্বেও ভালো কিছু করতে পারছেন না। তাই জামানতবিহীন ঋণ এখাতে খুবই প্রয়োজন।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

