সুখবর! এবার চীনের করোনার ভ্যাকসিন নিবন্ধন পেল
ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী তিনশ ২০ জন স্বেচ্ছাসেবকের শরীরে কার্যকারিতা প্রমাণিত
স্টাপ রিপোর্ট:: রামিয়ার করোনা ভ্যাকসিনের পর এবার চীনের করোনার ভ্যাকসিন নিবন্ধন দিয়েছে দেশটির সরকার। ভ্যানকসিনটি প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে দারুণভাবে সফল হওয়ায় ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি অনুমোদন দিয়েছে চীন।
দেশটির সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকসের তৈরি করেছে এই ভ্যাকসিনটি। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে চীন।
চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে। টুইট বার্তায় বলা হয়, চীন প্রথম করোনা ভ্যাকসিনের পেটেন্ট অনুমোদন দিয়েছে। পিএলএ (চীনা সেনাবাহিনী) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল তৈরি করেছে ভ্যাকসিনটি। এর আগে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলতে সক্ষম।
আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, করোনার এই ভ্যাকসিনটি নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী তিনশ ২০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। আর দ্বিতীয় ধাপে দু’শ ২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।
সিনহুয়া জানিয়েছে, ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।
এর আগে করোনার প্রথম ভ্যাকসিনের নিবন্ধন করে রাশিয়া। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এরই মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিয়েছে। তাদের করোনার ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর শরীরে।
সূত্র: সিজিটিএন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

