দীর্ঘ ৬২ বছর ইমামতি, বড়লেখার হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে সম্মাননা
নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মনোহর আলীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
দীর্ঘ ৬২ বছর মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা মসজিদে ক্বারি মনোহর আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সদস্য আব্দুল লতিফ, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ফয়জুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রসিদ্ধ ক্বারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব মনোহর আলী প্রায় ৬২ বছর আগে বড়লেখা হাজীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের পর ইমামতির পাশাপাশি হুজরাখানায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে শুরু করেন। এতে মুসলিম ছাত্রদের অংশ গ্রহণে ধীরে ধীরে তা একটি মাদ্রাসায় রূপ নেয়। ক্বারি মনোহর আলীর শ্রম-সাধনায় হাজার হাজার ছাত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে দেশে-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। তাঁর এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জীবদ্দশায় তাঁকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। তিনি বর্তমানে বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

