জাল সনদ দিয়ে শাবিপ্রবিতে চাকুরী!
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)তে স্টোর কিপার পদে ভুয়া সনদ সংযুক্ত করে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর শাখার সহ-প্রশাসনীক কর্মকর্তা মুহিবুর রহমানের স্ত্রী ইসরাত জাহান। ২০১৯ সালের ১৫ই এপ্রিল এ পদে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদপত্র সহ আবেদন করে ইসরাত জাহান বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্ত হন।
কিন্তু সনদ যাচাইকরণে বেড়িয়ে আসে ভুয়া সনদ ব্যবহার করে চাকুরীতে আবেদন করেন এই ইসরাত জাহান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্নসূত্রে জানা যায়, ইসরাত জাহান, স্বামী মুহিবুর রহমান (বিশ্ববিদ্যালয়ের হিসাবদপ্তর শাখার বর্তমান সহ-প্রশাসনিক কর্মকর্তা), ঠিকানা ২৩/২এ নূরানী আবাসিক এলাকা, সুবিদবাজার, সিলেট কর্তৃক স্টোর কিপার পদে আবেদন করেন। তার অন্যসব সনদের বৈধতা মিললেও বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক যে অভিজ্ঞতা সনদ চাওয়া হয় সেটায় ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌরমেয়রের স্বাক্ষর নকল করে নিজে বানানো জাল সনদ।
চাকরীর আবেদন পত্রে যেখানে অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করার বিধি রয়েছে সেখানে প্রার্থী অভিজ্ঞতা সনদ সংযুক্ত উল্লেখ করলেও যুক্ত করে দেয় মৌলভীবাজার পৌরসভার একটি ভুয়া সনদ। যেখানে তিনি তার অভিজ্ঞতাস্বরুপ উল্লেখ করেন মৌলভীবাজার পৌরসভায় স্টোরকিপার পদে কর্মরত ছিলেন পাঁচ বছর। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন তথ্য যাচাইকরার চেষ্টাকালে বেড়িয়ে আসে তার ভুয়া সনদের রহস্য।
তার ব্যবহৃত ভুয়া সনদের তথ্য অনুযায়ী জানা যায়, মৌলভীবাজার পৌরমেয়র ফয়জুল করিম স্বাক্ষরিত স্মারক নং বিহীন এক পত্রে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার পৌরসভায় গত ০১লা জুলাই ২০০৮ ইং হতে ৩০জুন ২০১৩ পর্যন্ত স্টোরকিপার পদে কর্মরত ছিলেন এই ইসরাত জাহান।
কিন্তু বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর হতে পাঠানো যাচাইপত্রে এমন তথ্য ভুয়া বলে ফিরতি পত্র পাঠান মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র ফজলুর রহমান। বর্তমান পৌরমেয়র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নামে কোনো ব্যক্তি উক্ত পৌরসভায় কোনো পদে কর্মকরত ছিলেন না।
বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতী চক্রকে ধরতে সক্ষম হয়েছে শাবিপ্রবি। দিয়েছে শাস্তিও । এবার তেমনি জালিয়াতি করেছে স্টোর কিপার পদে আবেদন করা হিসাবদপ্তর শাখার সহ-প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমান খানের স্ত্রী।
এ বিষয়ে অভিযুক্ত স্টোর কিপার ইসরাত জাহানের সাথে ফোনে কথা বললে তিনি জানান, এ বছরের জানুয়ারিতে চাকরীতে যোগদান করেছেন তিনি। তবে বর্তমানে মাতৃকালীন ছুটিতে আছেন। এছাড়া ভুয়া সনদের বিষয়ে জানতে চাইলে মুখ খুলতে চান নি তিনি।
স্টোর কিপার ইসরাত জাহানের এমন জালিয়াতিতে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়া হবে কিনা তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

