সুখবর! রাশিয়ার করোনা টিকা সফল, বুধবার পাচ্ছে নিবন্ধন
বিশেষ প্রতিবেদক:: করোনার টীকা নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলছে। রাশিয়ায় আগামী বুধবার করোনাভাইরাসের একটি টিকা নিবন্ধিত হওয়ার কথা রয়েছে। নিবন্ধিত হয়ে গেলে এটি বিশ্বে প্রথমবারের মতো কোভিড-১৯-এর বিরুদ্ধে কোনো দেশের সরকারের অনুমোদন পাওয়া টিকা হতে যাচ্ছে। খবর আরটি নিউজের।
রাশিয়ান ফেডারেশনের স্বাস্থ্য উপমন্ত্রী ওলেগ গ্রিডনেভ এ ঘোষণা দিয়ে বলেন, চিকিৎসক ও বয়স্ক ব্যক্তিরা এ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিভাগের জ্যেষ্ঠ মন্ত্রী মিখাইল মুরাশকো গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিলেন যে অক্টোবর মাসে রাশিয়ায় দেশব্যাপী গণটিকা কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচির সব ব্যয় সরকার বহন করেবে বলেও জানান তিনি।
শুক্রবার(৭ আগস্ট) সকালে গ্রিডনেভ সাংবাদিকদের বলেন, গেমেলি সেন্টারে আবিষ্কার হওয়া টিকার নিবন্ধন প্রক্রিয়া ১২ আগস্ট সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, ‘টিকাটি এখন শেষ পর্যায়ে রয়েছে। এর তৃতীয় পর্যায়ে রয়েছে। পরীক্ষার এ পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে টিকাটি নিরাপদ হতে হবে।’
এর ক্লিনিকাল ট্রায়াল ১৮ জুন মস্কোর সেকেনভ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। এতে অংশ নেয়া ৩৮ স্বেচ্ছাসেবীকে নিয়ে করা গবেষণাটি সুরক্ষা প্রোটোকল সফলভাবে পাস করেছে। এতে দেখা গেছে, যারা অংশ নিয়েছিলেন তাদের সবার মধ্যে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

