নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৬ হাজার
জালালা্বাদ ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডের লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তর এবং পূর্ব উপকূলীয় এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন প্রায় কয়েক লাখ বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন মানুষ, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় সোয়া কোটি মানুষ। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ৭ দিন পেরিয়ে গেলেও এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
এ ঘূর্ণিঝড়কে শতাব্দির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, গ্যাব্রিয়েল আঘাতের সাতদিন পার হলেও এখনো ৬ হাজার ৪৩১ জন নিখোঁজ আছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ক্রিস হিপকিন্স আরও জানিয়েছেন, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় সহায়তা পাঠানো যাচ্ছে না।
তিনি আরও জানিয়েছেন, পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফসল নস্ট হয়ে গেছে এবং এখনো ২৮ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হচ্ছে।
এদিকে, ঝড়ে ক্ষতির মাত্রা এতো বেশি যে স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তা সামাল দিয়ে ওঠতে পারছে না। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

