ডলফিনের সঙ্গে সাঁতারের সময় প্রাণ গেল কিশোরীর
জালালাবাদ ডেস্ক: নদীতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রয়ারি) দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে সোয়ান নদীতে এ ঘটনা ঘটে।
ওই মেয়েটি নদীতে সাঁতার কাটার জন্য পার্থ থেকে এসেছিল। বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় হাঙ্গর মেয়েটিকে আক্রমণ করে।
পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ইন্সপেক্টর পাওয়ের রবিনসন বলেন, ওই কিশোরি যেখানে লাফালাফি করছিল তার কাছাকাছি হয়ত ডলফিন ছিল। এ ধরনের দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। এ খবর শোনার পর মেয়েটির পরিবার সত্যিই ভেঙে পড়বে।
এ ঘটনার পর স্থানীয়দের ওই নদীতে না নামতে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া বিচের কাছাকাছি যেতেও নিষেধ করা হয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে হাঙরের হামলায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পার্থের পোর্ট বিচে সাদা হাঙর এ হামলা চালিয়েছিল। একই বছর জানুয়ারিতে সোয়ান নদীতে সাঁতার কাটার সময় বুল প্রজাতির হাঙরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের পানিতে শতাধিক প্রজাতির হাঙর বাস করে।
গত ফেব্রুয়ারিতে দেশটির পূর্ব উপকূলে হাঙরের হামলায় একজন সাঁতারু নিহত হওয়ার পর আইকনিক বন্ডি ও ব্রন্টেসহ সিডনির বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৬০ বছরের মধ্যে শহরের সমুদ্রসৈকতে সেটা ছিল এ রকম প্রথম ঘটনা।
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

