লবণের উপকারী ১০ ব্যবহার
জালালাবাদ ডেস্ক: লবণের বেশ কিছু ব্যতিক্রমী ব্যবহারে উপকৃত হতে পারেন আপনি। এটি যেমন পোশাক থেকে জেদি দাগ দূর করে সহজেই, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতা বজায় রাখতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেনে নিন লবণের কিছু ব্যবহার।
১। ডিপ ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন। খুব দ্রুত বরফ গলে যাবে।
২। বেসিনের সামনে থাকা আয়নায় পানির ফোঁটা ফোঁটা দাগ পড়ে যায়। শুকনা লবণ দাগের উপর ঘষুন। পানি দেওয়ার প্রয়োজন নেই। দূর হবে দাগ।
৩। জিন্স বা রঙিন কাপড় কাচার আগে কিছুটা লবণ মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এতে দ্রুত ময়লা বের হয়ে আসবে ও পোশাকের রঙও ভালো থাকবে।
৪। অনেক সময় ফ্রিজের ভেতরে তেলাপোকা বা ছোট পোকা ঢুকে পড়ে। এই সমস্যা থেকে রেহাই পেতে ছোট একটি বাটিতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। তেলাপোকা ঢুকবে না এবং ফ্রিজে দুর্গন্ধও হবে না।
৫। ৩ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণে কয়েক ফোঁটা মিন্ট তেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান। ব্রাশ করে ফেলুন দাঁত। ঝকঝকে ও সাদা হবে দাঁত।
৬। সাদা টুথপেস্টের সঙ্গে লবণ মিশিয়ে কিচেনের সিঙ্ক পরিষ্কার করুন। জীবাণুমুক্ত ও ঝকঝকে হবে সিঙ্ক।
৭। ঘর মোছার পানিতে একটু লবণ মিশিয়ে নিন। ঘরে পোকামাকড় ও পিঁপড়ার উপদ্রব কমবে।
৮। একটি স্প্রে বোতলে পানি, ২ চা চামচ লবণ, ২ টেবিল চামচ ভিনেগার ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশের সোপ মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে চুলা ও সিঙ্কের আশেপাশে স্প্রে করে মুছে নিন। তেলাপোকা আসবে না রাতে।
৯। জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে। কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন।
১০। দাঁত ব্যথা বা গলা খুসখুসের সমস্যা দূর করতে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করে নিন।
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- জুলাই ও হাদি হত্যার বিচার সংবলিত গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ সম্পৃক্ত শিক্ষার্থীরা
- প্রথম হারের দেখা পেলো বাংলাদেশ
- সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮
- শেখ হাসিনা দেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছে: রিজভী
- ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুর
- গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের
- দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’
- সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি অধ্যাপক ড. খালিদুর রহমান
- সিলেটে বিআরটিএ দুদকের অভিযান, দালাল ধরলে মিলে ফিটনেস
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা

