"ঝড়"
সাবিনা আক্তার:: আমার শরীরডা বেশি ভালা লাগতাছে না, ওগো আইজ কামে না গেলে অইবো না, পরির বাপ।মনু মিয়া বউয়ের হাত ধরে বলে, বউ আইজ ধান কাটলেই শেষ হইয়া যাইবো। এহন যে রোইদ পড়ে এমন থাকতো না, আর ভালা দিন না পাইলে- ধান লওন যাইতো না।
আমাদের ঘরে এত বছর পরে- পরি আইবো, তার লাগি আমি এত তাড়াহুড়া করে ধান শুকাইয়া ভাত জোগার করে রাখতে চাই, বউ।তুমি চিন্তা কইরো না, আমি বিনা খালাকে খবর দিয়ে যাচ্ছি -সে আমার কথা শুনলেই আইবো।আমি ও জলদি কইরা আইসা পড়ুম। গেলাম আমি।
মনু মিয়া হাস্যজ্জ্বল মুখে ধান কাটে আর আটি বাঁধে।
পাশের জমিতে ধান কাটছে কলিম মিয়া। মনুর দিকে তাকিয়ে বলে-কী ব্যাপার মনু মিয়া - আইজ এত তাড়াহুড়া করতাছো যে? মনু হাসি দিয়ে বলে,চাচা আমাদের পরি আইবো পৃথিবীতে। তার জন্যেই এত তাড়াহুড়া।
এদিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে গেছে। মনুর ধান কাটা শেষ, আঁটি বাঁধা ও শেষ। ততক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। মনুর দম ফেলার ফুসরত নাই, মাথায় করে ধানের বোঝা নৌকায় উঠাচ্ছে। মনটা বড়ই অস্থির, কখন ভালোই ভালোই ধান নিয়ে বাড়িতে পৌঁছাবে-নদীতে ঝড় উঠার আগেই।
বৃষ্টিতে ভিজে ধানের নৌকা ঘাটে লাগিয়ে মনু এক দৌড় দেয় বাড়ির দিকে।
বাড়িতে এত মানুষ কিয়ের লাগি, কি হয়ছে?-কারো মুহে কোনো কথা নাই কেরে। ঘরের পিরায় দাঁড়িয়ে বলে,বিনা খালা - আমার রাবেয়া কই!
ও বিনা খালা- কথা কও, আমার রাবেয়ার কি হয়ছে!
চারপাশ তখন স্তব্ধ অতল
চোখের জলে নিশীথ শীতল।
লেখক,
সাবিনা আক্তার
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

