প্রাথমিকে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু
প্রাক-প্রাথমিকে ২৬ হাজার ও সহকারী ১৫ হাজার মোট ৪০ হাজার, নারীদের যোগ্যতা স্নাতক
নিজস্ব প্রতিবেদক:: প্রথমবারের মতো নারীদের আবেদনের যোগ্যতা স্নাতক করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সারাদেশে ২৬ হাজার প্রাক-প্রাথমিক ও ১৫ হাজার সহকারী মিলে মোট ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ই-প্রাইমারি স্কুল সিস্টেমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শূন্যপদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২২ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের পদায়ন এবং শূন্যপদের তথ্য সিস্টেমে আপডেট করতে বলা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র আজ জালালাবাদ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রাথমিকে আরও ৪০ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হতে যাচ্ছে।
প্রাক প্রাথমিকের ২৬ হাজার শিক্ষক এবং শূন্যপদের ভিত্তিতে ১৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তাই শূন্যপদের তথ্য নিরুপন শুরু হয়েছে। ইতোমধ্যেই মাঠ পর্যায় থেকে হার্ডকপি এবং সফট কপিতে শূন্যপদের তথ্য অধিদপ্তরে আনা হয়েছে। এখন প্রাইমারি স্কুল সিস্টেমে শূন্যপদের তথ্য এবং শিক্ষকদের পদায়নের তথ্য বলা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। আগামী ২২ জুলাইয়ের মধ্যে এসব তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, বর্তমানে সারাদেশে এ স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। সব মিলিয়ে একত্রে ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সাথে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৪০ হাজারের মতো শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে প্রাক-প্রাথমিকের জন্য যারা নিয়োগ পাবেন তাদের আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে আবেদন গ্রহণ আপাতত শুরু করা হচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

